গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছে এক শিশু।
সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, সোমবার ভোরে উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - ঢাকার আশুলিয়ার (ইপিজেড) সুগন্ধীপণ্ডা এলাকার আব্দুস সালাম (৬৫) ও অজ্ঞাতপরিচয় এক যুবক।
ওসি হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাম তার নাতি সিয়ামকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে দাদা সালাম মারা যান।
আর আট বছরের নাতি সিয়ামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
অজ্ঞাতপরিচয় যুবকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
