২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় বাস খাদে, নিহত ২

গাজীপুরে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৬ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 09:21 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিটি করপোরেশনের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এসআই হারুন বলেন, চক্রবর্তী বাজার এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে চন্দ্রাগামী বাসটির চালক গতি কমালে পেছনে থাকা ট্রাক ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটোই সড়কের পাশে খাদে পড়ে গেলে বাসের দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে এলাকাবাসীর সাথে ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহত যাত্রী এবং দুর্ঘটনা কবলিত যান দুইটি উদ্ধার করে।