২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে ‘ব্যাটের আঘাতে’কিশোরের মৃত্যুতে মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট ‘ব্যাটের আঘাতে’ এক কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 02:34 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

সিরাজদিখান থানার ওসি মো.ইয়ারদৌস হাসান জানান, মঙ্গলবার রাতে নিহত ১০বছর বয়সী সিয়ামের বাবামোহনপুর গ্রামের মো.নজরুল ইসলাম থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার এজাহারে একই গ্রামের সাত্তার কাজীর ছেলে ১৩ বছর বয়সী রনি কাজীকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি ইয়ারদৌস জানান, মঙ্গলবার বিকালে মোহনপুর গ্রামের মাঠে ক্রিকেট খেলা নিয়েবিবাদের জেরে সিয়ামের পা ও মাথায় ব্যাট দিয়ে আঘাত করে রনি।

“গুরুতর অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।”

ওসি জানান, ঘটনার পর থেকেই রনি পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

পুরনো খবর:

সিরাজদিখানে ক্রিকেট ব্যাটের আঘাতে নিহত ১