২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জের ভৈরবে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 07:08 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরবের ওসি মোকলেসুর রহমান জানান।

সন্ধ্যা ৭টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে আসা একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইচ্যুত হলেও ডাবল লাইন থাকায় চলাচলে কোনো সমস্যা হয়নি।

উদ্ধার কাজ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে শেষ হবে, বলেন তিনি।