২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 01:36 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বিদ্যাকূট ইউনিয়নের উরখুলীয়া গ্রামে মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয় বলে নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান। 

আহতদের মধ্যে হামিদ (৩০), হাবিবুল্লাহ্ (২৮), দানিজ মিয়া (৫০), মুছা মিয়া (৩৫), মোবারক (৩৫) ও হিলু মিয়াকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইমতিয়াজ জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ালের সমর্থকদের সঙ্গে নুর ইসলামের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

“এর জের ধরে সকাল ৮টার দিকে আওয়ালের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে নুরুল ইসলামের লোকজনের ওপর হামলা করে। পরে নরুলের সমর্থকেরাও পাল্টা হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়।”

ওসি বলেন, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তী কোনো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।