২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক ও পথচারী এক নারী নিহত হয়েছেন। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 02:04 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বৃহস্পতিবার সদর ও গৌরীপুর উপজেলায় দুর্ঘটনাগুলো হয় বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- তারাকান্দা উপজেলার আমছোলা গ্রামের সমেস আলীর ছেলে তালেব আলী (৩২) । 

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় সাহেব কাচারী বাজারে ময়মনসিংহগামী একটি বাস মোটরসাইকেল আরোহী তালেব আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে গৌরীপুর থানায় নিয়ে আসে বলে জানান তিনি।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খাগডহর রেলক্রসিং পারাপারের সময় জামালপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল আহাদ খান জানান।

ওই নারীর বয়স আনুমানিক ৫২ বছর বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।