২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ বারে সভাপতি-সম্পাদক আ. লীগের

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে আওয়ামী লীগ, যুগ্ন সম্পাদকসহ আট পদে বিএনপি সমর্থিতরা বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 06:31 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

বুধবার ভোরে ফলাফল ঘোষণা করেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নাসিম সরকার। মঙ্গলবার দিনভর ভোট গ্রহণ ও গভীর রাতে গণনা শেষ হয়।

নাসিম সরকার জানান, ১৮০টি করে ভোট পেয়ে সভাপতি পদে আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাখাল ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের কায়সার আহম্মেদ লিটন নির্বাচত হন।

Image
সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ লিটন

সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ লিটন

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী আব্দুল মান্নান সভাপতি পদে ১৬০ এবং ইন্দ্রজিত সাহা সাধারর সম্পাদক পদে ১৫৮ ভোট পেয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি লুৎফর রহমান, মো. আলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মন্টু, কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম খসরু, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. সেরাজুল ইসলাম আকন্দ, গ্রন্থাগার সম্পাদক মো. কামরুল হুদা, সহগ্রন্থাগার সম্পাদক আব্দুল হান্নান, হিসাবনিরীক্ষক গোলাপ হোসেন, সহহিসাব নিরীক্ষক শহিদুল ইসলাম হিরা।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. আমান উল্লাহ মন্ডল, রেজাউল করিম তালুকদার, মীর রুহুল আমিন বাবু, আব্দুর রউফ রাজা, সুশীল কুমার সাহা ও হেদায়েতুল ইসলাম।