কক্সবাজারে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাত জন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি এএসআই মো. মাঈনুদ্দিন জানান।
নিহত জিন বাবু (১৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দুইভাই এলাকার মোহাম্মদ লিটনের ছেলে।
আহতদের চকরিয়ার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা জায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসআই মাঈনুদ্দিন বরাত দিয়ে বলেন, “আটজন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কক্সবাজার থেকে টাঙ্গাইল যাচ্ছিল।পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে জিন বাবু ঘটনাস্থলেই নিহত হন।”
তার লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে এএসআই জানান।
