ভাষার মাসে সিলেটে বর্ণমালার মিছিল
ভাষা শহীদদের স্মরণে সিলেট মহানগরীতে বর্ণমালার মিছিল করেছে সম্মিলিত নাট্য পরিষদ।
নাট্য পরিষদ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। মিছিল শেষে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান,সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে ২০১৪ সাল থেকে ভাষা শহীদদের স্মরণে সিলেটে বর্ণমালার মিছিল বের করা হচ্ছে।
