২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সোয়েটার কারখানার ১০৫ শ্রমিক বরখাস্ত

সাভারের আশুলিয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একটি সোয়েটার তৈরির কারখানার ১০৫ শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 03:45 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

জিরাবো এলাকার এজাক্স সোয়েটার লিমিটেড কারখানার মূল ফটকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কারখানার আইন ও আদেশ না মেনে সংঘবদ্ধ হয়ে অন্যান্য শ্রমিকদের ভয় দেখিয়ে কাজ করতে বাধা প্রদানসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে নিটিং শাখার ১০৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

শ্রমিকদের বাড়ির ঠিকানায় এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কারখানায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক নাছির উদ্দিন জানান।

এ বিষয়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলে কেউ কথা বলতে রাজি হননি।