২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ছয় মেট্রিক টন জাটকাসহ আটক ২১

শরীয়তপুরে ছয় মেট্রিকটন জাটকা বহনের দায়ে ২১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 01:14 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

র‌্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডর মেজর সোহেল রানা জানান, সোমবার রাতে বুড়িরহাট এলাকায় বুড়িরহাট-শরীয়তপুর সড়কে অভিযান চালিয়ে প্রায় ছয় মেট্রিকটন জাটকাসহ ২১ জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটক জেলেদের মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. জিয়াউর রহমান প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ এলাকার গরিব মানুষদের দেওয়া হয়েছে বলে তিনি জানান।