২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

কুমিল্লায় পেনশনের অর্থ আত্মসাত মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 05:15 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

গ্রেপ্তার মোতেহের হায়দার মোল্লা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। তিনি আখাউড়ার টনকী গ্রামের আব্দুল কাহার মোল্লার ছেলে।

সোমবার বেলা ১টায় কর্মস্থল থেকে তাকে আটক করা হয় বলে কুমিল্লা শাখা দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পেনশনের ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ১২ অক্টোবর তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক নূরুল হুদা অর্থ আত্মসাতের এ মামলা করেন।