২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্রসহ তিন ‘ডাকাত’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অস্ত্রসহ তিন ‘ডাকাতকে’ আটক করেছে র‌্যাব। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 02:10 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদ পেয়ে রান্ধুনীবাড়ি এলাকায় মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাব এ অভিযান চালায়। 

আটককৃতরা হলেন টাঙ্গাইলের ভূয়াপুরের চরবিহানী গ্রামের পাষান আলী আকন্দের ছেলে নজরুল ইসলাম ওরফে নজরুল ডাকাত, সিরাজগঞ্জ সদরের রামগাতি এলাকার জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম (৫২) এবং পাইকপাড়ার আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র‌্যাব কর্মকর্তা সাফায়াত বলেন, আটককৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

“তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি পাইপগান, পিস্তলের তিন রাউন্ড ও পাইপগানের চার রাউন্ড গুলি, একটি ছুরি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।”

তিনি বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলোতে ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণ, ধর্ষণ হত্যাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এছাড়া তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও টাঙ্গাইলের ভূয়াপুর থানায় বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে ‘ডাকাতরা’ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথ স্বীকার করেছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।