২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তুলার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে একটি তুলার কারখানায় আগুন লেগে কাঁচা তুলা ও রিং মেশিনসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 04:25 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান জানান, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ইকো কটন মিলে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুর ১২টার দিকে কারখানার একতলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর, ভালুকা ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

“আগুনে কাঁচা তুলা, সুতা ও রিং মেশিনসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।”

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসকর্মীদের প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতারুজ্জামান।