রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীতে মহানগরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে চণ্ডিনপুর মিশন হাসপাতালের মোড়ের একটি নর্দমার পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে রাজপাড়া থানার এসআই হায়দার আলী জানান।
ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম -পরিচয় নিশ্চিত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই হায়দার বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়রা ওই ব্যক্তির লাশ নর্দমার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
