২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় ২ শিশুর মৃত্যু

গাজীপুরে লাকড়ি বোঝাই ট্রাকচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 09:16 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

বুধবার বিকালে সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাড়ির এসআই মো. ফজলুল হক জানান ।

নিহতরা হল, ময়মনসিংহের তালহাসাদিয়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে রত্মা (৪) ও একই এলাকার চান মোল্লার ছেলে আব্দুলাহ (৬)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

এসআই ফজলুল হক বলেন, বিকালে স্থানীয় পদ্মা হাউজিং এলাকায় রাস্তার পাশে খেলা করছিল ওই দুই শিশু। সেখানে লাকড়ি বোঝাই একটি ট্রাক পার্কিং করার সময় উল্টে গেলে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।

দুই শিশুর পরিবার দক্ষিণ পানিশাইলের পদ্মা গেইট এলাকায় আবু সাইদের বাড়িতে ভাড়ায় থাকে বলে জানান তিনি।