২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ২০ ঘর

গাজীপুর সিটি করপোরেশনের মধ্যচান্দনা এলাকায় ২০টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 10:12 AM

Updated : 19 Aug 2022, 03:31 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার মো. রফিকুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

মধ্যচান্দনার আব্দুল বারেকের ভাড়া দেওয়া বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্টেশনের ফায়ার লিডার মো. হুমায়ুন চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে তার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ২০টি ঘর, ঘরে থাকা টিভিসহ সব মালপত্র পুড়ে যায়।