২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গজারি বন থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় গজারি বন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 05:02 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

সোমবার দুপুরে উপজেলার রাজেন্দ্রপুর এলাকার বন থেকে আনুমানিক (৩২) বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায় বলে জানান নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন।

গলায় মাফলার, নেভি ব্লু প্যান্ট, চেক ফুলহাতা শার্ট এবং শার্টের নিচে লাল রংয়ের টি শার্ট পরা ওই যুবকের পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই এমরান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গজারি বনের ভেতর ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বেলা ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্বৃত্তরা ওই যুবকের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বনে ফেলে গেছে বলে ধারণা করছেন এসআই এমরান।