২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 01:38 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী জানান, শনিবার রাত ১২টার দিকে সদর ইউনিয়নের নাফ নদী সংলগ্ন তিন নম্বর স্লুইচ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান শুরু করে।

“এ সময় দুই পাচারকারীকে বিজিবির সদস্যরা থামার সংকেত দিলে তারা একটি ব্যাগ ফেলে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।”

রাসেল জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজার মূল্য তিন কোটি টাকা। সেগুলো টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।