কক্সবাজারে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
কক্সবাজারে এক ‘যুবককে ধরে আনতে গিয়ে এলাকাবাসীর’ সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার রাতে শহরের বাহারছড়া এলাকার তাজুর মুল্লুক সড়কে এ ঘটনা ঘটে বলে কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান।
গুলিবিদ্ধ আব্দুল্লাহ ফয়সাল (২৮) জেলা ছাত্রলীগের সদস্য এবং শহরের পশ্চিম টেকপাড়া এলাকার প্রয়াত আব্দুল করিমের ছেলে।
ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আব্দুর রহিম বলেন, “শুক্রবার সন্ধ্যার দিকে জেলা ছাত্রলীগের সভাপতির বাসার সামনে মোবারক হোসেন নামে এক যুবকে এবং ফয়সালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
আব্দুল্লাহ ফয়সাল
ফয়সালকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান তিনি।
ছাত্রলীগে মোবারকের কোনো পদ না থাকলেও দলীয় সব কর্মসূচীতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংগঠনটির জেলার সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ।
এ নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, “হামলাকারী মোবারক ছাত্রলীগের কেউ নয়। সে একজন দুর্বৃত্ত,ছিনতাকারী।”
কি কারণে এ ঘটনা তা জানাতে না পারলেও খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ছাত্রলীগের এই দুই নেতা।
