রামুতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের চাইল্লাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আবুল কালাম আজাদ জানান।
শিশুটির বয়স আনুমানিক ১০/১২ বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আবুল বলেন, দুপর আড়াইটার দিকে সাইকেল নিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে কক্সবাজার শহর থেকে টেকনাফমুখী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে। শিশুটির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
