২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১০০ কেজি গাঁজাসহ যুবক আটক

বেনাপোলে ১০০ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 08:53 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

আটক রফিকুল ইসলাম (৩৫) বেনাপোলের দুর্গাপুর গ্রামের আকবার আলীর ছেলে।

মঙ্গলবার বিকালে বেনাপোল সীমান্তের ঘিবা ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয় বলে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান।

তিনি বলেন, ভারত থেকে মাদকের বড় একটি চালান বাংলাদেশে আসছে এমন খবরে বিজিবি একটি টহলদল ঘিবা ব্রিজের পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে ১০০ কেজি গাঁজাসহ রফিকুলকে ধরে ফেলে বিজিবি সদস্যরা।  

গাঁজাসহ রফিকুলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর।