অবৈধ পথে সীমান্ত পারের সময় বেনাপোলে আটক ৮৫
অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় নারী ও শিশুসহ ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, মঙ্গলবার সকালে বেনাপোলের চরেরমাঠ থেকে ৫৫ জন ও দৌলতপুর সীমান্ত থেকে ৩০ জনকে আটক করা হয়।
তবে ওই সময় দাললদের কাউকে আটক করা যায়নি।
আটকদের মধ্যে ২৫ জন নারী, ৩৬ জন পুরুষ ও ২৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, বরিশাল গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জলিল বলেন, দালালরা অবৈধ পথে ভারত থেকে একদল নারী পুরুষকে সীমান্ত পার করে বাংলাদেশে আনছে এমন খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।
এরা সবাই অবৈধভাবে ভারতে গিয়ে বিভিন্ন এলাকায় কাজ করতেন। তাদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল পোর্ট থানায় থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় অবৈধভাবে পারাপারের অভিযোগে একটি মামলা হয়েছে।
