২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

খুলনার রূপসা উপজেলায় পিকনিকের বাস দুর্ঘটনায় পড়ে দুই যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 12:51 AM

Updated : 11 Apr 2022, 10:45 PM

নিহতরা হলেন- মো. রফিকুজ্জামান ও জহুরুল হক। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপসা উপজেলার তিলকের কুদী এলাকার বটতলা মোড়ে পিকনিকের বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা হয় বলে জানান খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সাতক্ষীরা থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় পিকনিকের দুটি বাস যাচ্ছিল। এর মধ্যে একটি বাস রূপসা সেতু পার হয়ে তিলক পৌঁছালে একটি বাস এই দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলে দুইজন মারা যান।

গুরুতর আহত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিকনিকের বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, বাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। আহতদের খোঁজখবর ও চিকিৎসার জন্য এনডিসিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।