২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও পাঁচজন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 11:40 AM

Updated : 19 Aug 2022, 03:23 PM

রাজনগর থানার এএসআই আব্দুল হামিদ জানান, উপজেলার মসুরিয়া এলকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন এশাই মিয়া (৫৫) ও ছালিক মিয়া (৪৫)।

এএসআই হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার মধ্যে অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল। মশুরিয়া পৌঁছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এছাড়া মুহিদ মিয়া (৩৩), তয়ুব আলী (৪৪), জসিম আলী (৩৫) ও পুতুলসহ (৩৭) পাঁচজন আহত হলে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এএসআই আব্দুল হামিদ।

হতাহতদের বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাঘর এলাকায়।