২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বই উৎসবে হামলায় মামলা

সিলেট নগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (দুর্গাকুমার পাঠশালা) বই উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 08:57 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

সোমবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার বাদী হয়ে এ মামলা করেন বলে সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানিয়েছেন।

মামলায় অজ্ঞাত পরিচয়ে ৩০-৩৫ জন জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

রোবার দুপুরে নগরীর বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (দুর্গাকুমার পাঠশালা) বই বিতরণ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ও ভাংচুর করে স্থানীয় কালেক্টর মসজিদ থেকে বের হয়ে একদল লোক।

মামলাকারীরা অনুষ্ঠানে ব্যবহৃত বাদ্যযন্ত্রসহ চেয়ার-টেবিল ও মঞ্চ ভাংচুর করে পালিয়ে যায়।

পুরনো খবর:

সিলেটে বই উৎসবে ‘মুসল্লিদের’ হামলা