২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরে নেওয়া দুই জেলেকে ছেড়ে দিয়েছে বিজিপি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি দুই জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার প্রাতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 06:50 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

সোমবার সকাল ১০ টার দিকে এ দুই জেলে বাড়ি ফিরেছেন বলে জানান টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান।

তবে তারা ‘মুক্তিপণের’ বিনিময়ে বাড়ি ফিরেছে বলে দাবি করেছেন এ জনপ্রতিনিধি।

ফিরে আসা জেলেরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মোহাম্মদ লালুর ছেলে মোহাম্মদ আনোয়ার (২৮) ও মোহাম্মদ শফির ছেলে আক্তার হোসেন (২৯)।

চৌধুরী পাড়ার বাসিন্দা হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তারা। শনিবার রাতে টেকনাফের নাফ নদীর হেচ্ছারখাল পয়েন্টের বিপরীতে মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে মাছ ধরার সময় নৌকাসহ তাদের ধরে নিয়ে যায় বিজিপি।

মুজিবুর রহমান বলেন, “দুই জেলেকে ছেড়ে দিতে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে বিজিপি। স্বজন ও নৌকার মালিক দালালের মাধ্যমে মুক্তিপণের টাকা বিজিপির কাছে পৌঁছানোর পর সোমবার ভোর রাতে তাদের ছেড়ে দেয়।

এ বিষয়ে জানতে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

তিনি বলেন, “নৌকার মালিক জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি মোবাইল ফোনে বিজিবিকে জানানোর পর লিখিতভাবে জানাতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোববার রাত পর্যন্ত কেউ লিখিতভাবে জানায়নি। ”

তবে ধরে নিয়ে জেলেদের ফিরে আসা এবং মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিশ্চিত নন বলে জানান আবুজার।