২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকচাপায় ব্র্যাক কর্মী নিহত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ব্র্যাকের এক নারী কর্মী নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 05:40 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

নিহত শামিমা বেগম (৩২) বোচাগঞ্জ উজেলার আটগাঁও খালপাড়া গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী এবং ব্র্যাকের মাঠকর্মী ছিলেন।

বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক জানান, রোববার বেলা সাড়ে ৩টার দিকে বোচাগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, শামিমা বোচাগঞ্জ সদর থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থলের কাছেই চালক ফেলে পালিয়ে গেলে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।