মৌলভীবাজারে মাকে ছুরি মেরে হত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার সমশের নগরের রবিদাশ টিলায় এ ঘটনা ঘটে বলে জানান কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান।
নিহত ফুলকুমারী রবিদাশ (৪৮) ওই এলাকার সমরজিৎ রবিদাশের স্ত্রী।
এ ঘটনায় তাদের ছেলে চন্দন রবিদাশকে (৩০) আটক করেছে পুলিশ।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জেরে চন্দন মাকে ছুরি মেরে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
