২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের অস্ত্রসহ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অস্ত্র মামলার এক পলাতক আসামিকে আটকের পর অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 03:25 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শুক্রবার ভোরে বালিয়াকান্দি বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে ফরিদপুর র‌্যাবের উপ-অধিনায়ক মো. হুমায়ুন কবির জানান।

আটক মাধব লাল ঘোষ (২৭) ওই উপজেলার আকশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে র‌্যাব কর্মকর্তা হুমায়ুন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মাধবকে আটক করা হয়।

“পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মাছের ঘের থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং কয়েকটি চাপাতি উদ্ধার করে র‌্যাব।”

তিনি বলেন, ফরিদপুরের মধুখালী ও রাজবাড়ীর পাংশা ও বালিয়াকান্দা উপজেলায় স্থানীয়দের কাছে ‘ত্রাস’ এবং ‘মাধব বাহিনীর’ প্রধান মাধব ফরিদপুরের মধুখালী থানার একটি অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। 

মাধবের বিরুদ্ধে অস্ত্র মামলা ছাড়াও মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, অপহরণসহ বিভিন্ন মামলা রয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।