নেত্রকোণায় গৃহবধূ খুন
নেত্রকোণার কেন্দুয়ায় জমির বিরোধের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন; আহত হয়েছেন নারীসহ আরও চারজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান।
নিহত রহিমা আক্তার (৪০) ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তার লাশ কেন্দুয়া থানায় রয়েছে।
আহত লিটন মিয়া (৫০), আসাদ মিয়া (২০), জহুরা আক্তার (৫৫) ও রতন মিয়াকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি সিরাজুল বলেন, জমি নিয়ে লিটন মিয়ার সঙ্গে প্রতিবেশী কাঞ্চন মিয়ার বিরোধ আসছিল। এ নিয়ে সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আহত রহিমার মৃত্যু হয়।
