মৌলভীবাজারে বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব শুরু
ব্যবসায়ীক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের লক্ষে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
পরে দুই দেশের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
