ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় অটোরিকশার যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রূপক বলেন, সরাইল-বিশ্বরোড মোড় থেকে যাত্রী নিয়ে অটোরিকশারটি নাসিরনগরে যাচ্ছিল।
“পথে বিপরীতমুখী একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়।”
আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
