২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভোট হয়েছে শুধু সদস্যদের

বাগেরহাট জেলা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু নির্বাচিত হওয়ায় শুধু সদস্য পদপ্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

সদস্যদের মধ্যেও একক প্রার্থী থাকায় তিনজন সাধারণ এবং দুইজন সংরক্ষিত নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফলে সাধারণ সদস্য পদে বিজয়ের জন্য ১৩টি ওয়ার্ডে ৩৫ জন এবং দুইটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

১ নম্বর ওয়ার্ডে তাজ উদ্দিন আহমেদ পিকিং ও মঞ্জুর মোল্লা ৩১টি করে ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে রাতে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বুধবার রাতে ফলাফল নিশ্চিত করেন।

সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন ২ নম্বর (চিতলমারী) ওয়ার্ডে এম এম ওলিউজ্জামানা, ৩ নম্বর (চিতলমারী) ওয়ার্ডে মো. মোহন আলী বিশ্বাস, ৪ নম্বর (ফকিরহাট) ওয়ার্ডে শেখ আব্দুর রাজ্জাক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৫ নম্বর (ফকিরহাট) ওয়ার্ডে মল্লিক আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬ নম্বর (বাগেরহাট সদর) ওয়ার্ডে কাজী জাহিদ সারোয়ার, ৭ নম্বর (সদর) ওয়ার্ডে মো. ইব্রাহিম মোল্লা, ৮ নম্বর (রামপাল) ওয়ার্ডে অসিত বরন কুন্ডু, ৯ নম্বর (রামপাল) ওয়ার্ডে মুক্তিযোদ্ধা অতীন্দ্র নাথ হালদার, ১০ নম্বর (মংলা) ওয়ার্ডে শেখ আব্দুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১ নম্বর (কচুয়া) ওয়ার্ডে শেখ মনিরুজ্জামান, ১২ নম্বর (মোরেলগঞ্জ) ওয়ার্ডে মো. কামাল হোসেন, ১৩ নম্বর (মোরেলগঞ্জ) ওয়ার্ডে কে এম নাসির উদ্দিন, ১৪ নম্বর (মোরেলগঞ্জ) ওয়ার্ডে মো. শাহবুদ্দিন তালুকদার এবং ১৫ নম্বর (শরণখোলা) ওয়ার্ডে মো. মহিম আকন।

সংরক্ষিত নারী সদস্যরা হলেন ২ নম্বর ওয়ার্ডে (ফকিরহাট-বাগেরহাট সদর) অঞ্জলী রানী দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৩ নম্বর ওয়ার্ডে (কচুয়া-সদর-রামপাল) শরীফা খানম, ৪ নম্বর ওয়ার্ডে (মংলা-কচুয়া-মোরেলগঞ্জ) মোছা. আফরোজা আখতার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও ৫ নম্বর (মোরেলগঞ্জ-শরণখোলা) মাছুদা আক্তার মুক্তা।