জেলা পরিষদ নির্বাচন: নারায়ণগঞ্জের ৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাতি মেয়র ও কাউন্সিলররা ভোটার না হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে তাদের জন্য নির্ধারিত তিনটি কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাব্বি মিয়া এ কথা জানান।
তিন পার্বত্য জেলা বাদ দিয়ে ৬১টি জেলায় বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য নির্বাচনে ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।
রিটার্নিং কর্মকর্তা রাব্বি মিয়া কর্মকর্তা বলেন, “গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়েছে। আর ২২ ডিসেম্বর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়নি এখনও। তাই এ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর কেউ ভোট দিতে পারবেন না।
রাব্বি মিয়া জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা ভোট দেওয়ার কথা ছিল ১, ২ ও ৩ নম্বর কেন্দ্রে। তাই এ তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
