২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পরিত্যক্ত টয়লেটে হাতবোমা

হবিগঞ্জের মাধবপুরে একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১০টি হাতবোমা ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 06:42 PM

Updated : 11 Oct 2022, 09:29 PM

রোববার বিকালে উপজেলার মনতলা বাজারে এ অভিযান চালানো হয় বলে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান।

“গোপন সংবাদে মনতলা বাজারের শাহ আলমের দোকানের পিছনের একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১০টি হাতবোমা ও একটি পাইপগান উদ্ধার করা হয়।”

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং থানায় মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক সাজেদুল।