গাইবান্ধায় প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন চালকসহ আরও দুজন।
শনিবার উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার কাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান।
নিহতরা হলেন সাদুল্লাপুরের আব্দুর রহমান (৩৬) ও দিনাজপুরের বিরামপুরের আহসান হাবীব (৩৫)।
আহত প্রাইভেটকার চালক জুয়েল মিয়া ও যাত্রী রুহুল আমিন কবীরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।
ওসি সুব্রত বলেন, একটি প্রাইভেটকারে ওই চারজন ঢাকা থেকে গোবিন্দগঞ্জ হয়ে বিরামপুরে যাচ্ছিলেন। শনিবার সকালে প্রাইভেটকারটি সাহেবগঞ্জের কাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
