ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
ময়মনসিংহ শহরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার এলাকার ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।
নিহত ইশতিয়াক আহম্মেদ তন্ময় (১৬) স্থানীয় সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। তন্ময় শহরের গরুখোয়ার মোড় এলাকার ফরিদ উদ্দিন আহমেদ এর ছেলে।
ওসি কামরুল বলেন, দুপুরে তন্ময়ের সঙ্গে জিলা স্কুলের ছাত্র ফারাবী ও সাগরের কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যায় ওই দুজনের কেউ একজন তন্ময়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তন্ময়ের মৃত্যু হয়।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছের তন্ময়ের বাবা।
