২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত

বগুড়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার পরির্দশক (তদন্ত) আসলাম আলী আসিফ জানান ।

নিহতরা হলেন আশিক, তপু চন্দ্র ও আব্দুর রহিম। আহত অপু ও রহিমকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত রহিমের বাড়ি সদরের রায়নগরে বলে জানিয়েছেন ওই ইউপির চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

পরির্দশক আসলাম বলেন, সন্ধ্যায় বাঘোপাড়ার চলাচল ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই তিনজন নিহত হন।

ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।