২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটের ১৩তম বর্ষপূর্তি পালিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ১৩তম বর্ষপূর্তিতে ’ডুয়েট ডে’ পালন করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 05:40 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে, পায়রা উড়িয়ে এবং কেক কেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পুরাতন একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।

বর্ষপূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের পদচারণা ও মিলনমেলায় মুখর হয়ে ওঠে ডুয়েট ক্যাম্পাস। বর্ণিল সাজের প্রিয় ক্যাম্পাসে আড্ডায় মেতে ওঠেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে উপাচার্য আলাউদ্দিন জানান।

২০০৩ সালে ডুয়েটসহ দেশের চারটি প্রযুক্তি ইন্সটিটিউটকে একযোগে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়।