পাবনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তারা এ মানববন্ধন করে।
