১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে খালে যুবকের হাত-পা বাঁধা লাশ

ফেনীর ছাগলনাইয়ায় খাল থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ সতের গ্রামের মুহুরী নদী সংলগ্ন ফুলছড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান।

আনুমানিক ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা আবুল খায়ের বলেন, খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে।

কালো রংয়ের জ্যাকেট ও লুঙ্গি পরা ওই যুবকের লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতপাল মর্গে পাঠানো হয়েছে।

তাকে ৩/৪ দিন আগে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।