২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের খাবার নিয়ে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

বিজয় দিবসের খাবার বিতরণ নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে সংগঠনটি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 08:47 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার এ কথা জানান।

বিজয় দিবসের খাবার বিতরণ নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি করার কথা শুক্রবার রাতে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতা অমিত বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি সাত দিনের মধ্যে সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে প্রতিবেদন দিবে।

অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও দপ্তর সম্পাদক সুজন কুমার।

পুরনো খবর:

বিজয় দিবসের খাবার নিয়ে ইবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৬