২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় লালন অনুসারীদের ‘মুরতাদ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় লালনঅনুসারীদের ‘মুরতাদ’ আখ্যা দিয়ে লিফলেট বিলি ও গানের আসর বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

শনিবার শহরের কেন্দ্রীয় শহীদমিনারের সামনের সড়কে সম্মিলিত সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহ ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা উদীচী সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,মহিলা পরিষদ সভাপতি রেহেনা সিদ্দিকী, নেত্রকোণা সাহিত্য সমাজ সভাপতি কামরুজ্জামান চৌধুরী, নেত্রকোণা পর্যটন উন্নয়ন জোটের সদস্য সচিব তপন সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলার ১৬৫ জন লালন অনুসারীকে ‘মুরতাদ’ আখ্যা দিয়ে লিফলেট বিলি করে ‘ঈমান হেফাজত’ নামে একটি সংগঠন।

এ ধরনের কাজ বন্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান জেলা উদীচী সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু ।

পুরনো খবর:

নেত্রকোণায় লালন অনুসারীদের ‘মুরতাদ’ আখ‌্যা দিয়ে লিফলেট