সরিষাবাড়ীতে ‘ভাবির লাথিতে’ দেবরের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূর লাথিতে তার দেবরের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার পৌরসভার শিমলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান।
মৃত প্রদীপ চন্দ্র ঘোষের (৪৫) লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। গৃহবধূ বিভা ঘোষকে (৪৮) আটক করেছে পুলিশ।
ওসি রেজাউল বলেন, দুপুরে ভাবি বিভা ঘোষের কাছে প্রদীপ পাওনা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রদীপের ‘পুরুষাঙ্গে’ লাথি মারেন বিভা।
“প্রদীপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
পরে গৃহবধূ বিভাগে আটক করা হয়েছে, তবে এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
