২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৯ ডিসেম্বর

আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 05:17 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

এ উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য এমএ মাননানের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রো উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধ্যক্ষ মো. আবু তাহের, রেজিস্ট্রার আবুল হোসাইন আহমেদ ভূইয়া, গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক মো. আবুল কাসেম শিখদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সমাবর্তনের প্রস্তুতি বিষয়ে উপাচার্য বলেন, সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। তাছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সমাবর্তন স্থলে যাওয়ার জন্য ২৮টি বাস ছেড়ে যাবে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্কুলের পাঁচ হাজার ১২ জন গ্র্যাজুয়েটকে সনদ দিবেন।

এ বছর কমনওয়েলথ অব লার্নিং (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার সমাবর্তন বক্তব্য দেবেন বলেও জানান তিনি।