অনুপ্রবেশের চেষ্টা: রোহিঙ্গা বহনকারী ১৩ নৌকা ফেরত
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর জলসীমা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের ১৩টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি।
(ফাইল ছবি)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবির এ কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে ১৩টি নৌকা নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল বাধা দিলে তারা আবার মিয়ানমারে ফিরে যায়।
প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল বলে তিনি জানান।
গত ১ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত অর্ধ-শতাধিক রোহিঙ্গা বহনকারী নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে আবুজার জানান।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনার পর দেশটির সেনাবাহিনীর অভিযান শুরু হয়। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তাপরও সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।
আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কীভাবে হত্যা-নির্যাতন-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা।
