২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১৫ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার শহর থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 07:02 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

শনিবার বিকালে ফুয়াদ আল খতিব হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয় বলে কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া জানান।

আটক তাসলিমা আক্তার (২৯) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোক্তার মিয়ার মেয়ে।

এসআই মানস বলেন, উখিয়া থেকে রোগী বহনকারী একটি গাড়িতে ইয়াবা পাচারের খবরে বিকালে শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় রোগীর সঙ্গে আসা তসলিমা নামে এক নারী পুলিশ দেখে হাসপাতালের ভেতর ঢুকে যায়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে সঙ্গে থাকা একটি ব্যাগে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে।

ওই নারীর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।