মাগুরার দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার উপজেলার সব্দালপুর গ্রামে এ সংঘর্ষের সময় ৩০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে বলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান।
আহতদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শটগানের গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলে জানান তিনি।
স্থানীয় নজরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব্দালপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক সাব্বির হোসেন ও বিএনপি সমর্থক মীর হাফিজার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার সন্ধ্যায় সব্দালপুর বাজারে সাব্বিরের সমর্থক পান্নু এবং হাফিজারের সমর্থক তপনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
