২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে মন্দিরে হামলা: গ্রেপ্তার জাহাঙ্গীর ফের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার বিকালে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটায় হরিণবেড় গ্রামের ৩০ বছর বয়সী রসরাজ দাসকে পুলিশ তাকে আটক করে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

জাহাঙ্গীরই রসরাজের ফেইসবুক আইডি হ্যাক করে ধর্মীয় অবমাননার ছবিটি পোস্ট করেছে এমন অভিযোগে গত ২৮ নভেম্বর মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার পুলিশ জাহাঙ্গীরকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুরনো খবর:

নাসিরনগরে হামলা: সন্দেহভাজন ছবি ‘পোস্টকারী’ রিমান্ডে